শ্যালিকার আপত্তিকর ভিডিও ফেসবুকে, দুলাভাই ধরা

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মোগলাবাজারে শ্যালিকাকে জিম্মি করে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন এবং তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুলাভাইকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।  

রুকন মিয়া (৩৫) নামের এ যুবককে শনিবার (৭ মার্চ) বিকেলে মোগলাবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার বীরমঙ্গল থানার লাল মিয়ার ছেলে।

আজ রবিবার (৮ মার্চ) সকালে তাকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, রুকন মিয়া তার শ্যালিকার সাথে ধারণ করা অশ্লীল ছবি ও ভিডিও ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে ছড়িয়ে দিয়েছেন। এ ঘটনায় ভিকটিম থানায় মামলা দায়ের করলে সে আত্মগোপনে চলে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেফতার করেছে।