কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের বিয়ানীবাজার উপজেলার আছিরগঞ্জ এলাকায় হাইড্রোলিক ট্রাক্টর ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক টমটম যাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আছিরগঞ্জ এলাকার বসন্তপুরে এ ঘটনাটি ঘটে।
নিহত কামাল হোসেন (৪২) বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের বড়াউট গ্রামের মক্তার আলীর ছেলে।
খবর পেয়ে বিয়ানীবাজার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিজেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর পুলিশ ট্রাক্টর জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।