প্রথমে না, পরে শপথ জামায়াতের এমপিদের

কওমি কণ্ঠ ডেস্ক :

বিএনপি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে শপথ না নিলে সংসদ সদস্য হিসেবে জামায়াতে ইসলামীর নির্বাচিতরা শপথ নিবেন না বলে ঘোষণা দেয়ার পরেও শপথ নিয়েছেন।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। তাদেরকে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এর আগে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের সময় ঘোষণা দিয়েছিলেন যে তার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আজ শপথ নেবেন না।

বিএনপির এ ঘোষণার পর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেন, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।

এরইমধ্যে ফেসবুকে দেয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, ‘আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোনো শপথই নেবে না ১১-দলীয় জোট।’