কওমি কণ্ঠ রিপোর্টার :
জরুরি মেরামত, সংরক্ষণ কাজ ও গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য সোমবার (২ ফেব্রুয়ারি) সিলেট শহরতলির বিভিন্ন স্থানে সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট শহরতলির বাদেআলী, মাসুকবাজার, তাজপুর, সুকলামপুর, ছনুপাড়া, মেদেনীমহল, বসন্তেরাগাঁও, গুপ্তেরগাঁও, মুন্সিরগাঁও, দিঘীরপাড়, পশ্চিম দর্শা, বাছিরপুর, মীরেরগাঁও ও সুজাতপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।