কওমি কণ্ঠ রিপোর্টার :
দীর্ঘদিন ধরে সংস্কারকাজ শেষ হচ্ছে না সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের গাজী বুরহান উদ্দিন সড়কের। ফলে ভোগান্তিতে আছেন ওই এলাকার হাজার হাজার মানুষের। জনদুর্ভোগ লাঘবে এবার সড়কটির কাজ পরিদর্শন করে দ্রুত শেষ করার নির্দেশ দিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে তিনি পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন।
এসময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মামুন খান।
পরিদর্শনকালে এমরান আহমদ চৌধুরী বলেন- জনগণের অকৃত্রিম ভালোবাসায় আমি মহান সংসদে গিয়েছি, মানুষের কষ্ট দূর করাই হবে আমার প্রধান লক্ষ্য। সিলেট-৬ আসনের দুই উপজেলা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বেশি বেহাল রাস্তাগুলো দ্রুত সংস্কার করা হবে ইনশা আল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- বাঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হাকিম পারভেজ, ইউনিয়ন বিএনপির বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সহ-সভাপতি রাহুল হোসেন সাহেল, সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফারুক আল-মাহমুদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ তালুকদার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক বাসিতুর রহমান, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আবুল হাসনাত আলম মাসুদ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া শাহজাহান ও সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বাঘা ইউনিয়নের উপর দিয়ে যাওয়া বুরহান উদ্দিন সড়কের ৭ কিলোমিটারে চলছে উন্নয়নকাজ।