সিলেটে কুখ্যাত ৩ ছিনতাইকারী গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে কুখ্যাত ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৭ মার্চ) পৃথক অভিযানে সিলেট মহানগরের বন্দরবাজার ও ছড়ারপার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- ছড়ারপার এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাহেদ (৪০), সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দৌলতপুর গ্রামের আনিছ মিয়ার ছেলে শরিফ আহমদ (৩২) ও সুনামগঞ্জ সদর থানার ইব্রাহিমপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে জামাল আহমদ (৩৩)। 

এদের মধ্যে শাহেদের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও দ্রুত বিচার আইনে মোট ৫টি, শরিরের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত মোট ৩টি মামলা এবং জামালের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, পেনাল কোড ও দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। এছাড়া জামাল সিলেটের জালালাবাদ থানার ১টি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

আজ রবিবার এই ৩ জনকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।