কানাইঘাটে নির্জন বাড়িতে মিললো গোপনাঙ্গ কাটা যুবক

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি নির্জন বাড়ি থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টায় উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের উত্তর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন।

গোপনাঙ্গ কাটা যুবকের নাম মনজুর আহমদ (২৭)। তিনি ওই গ্রামের মনির উদ্দিনের ছেলে।

জানা যায়, শনিবার ফজরের নামাজের পর গ্রামের একটি খালি বাড়িতে গুরুতর আহত অবস্থায় মনজুর আহমদকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

তবে কে বা কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

খবর পেয়ে গোয়াইনঘাট থানার অন্তর্ভুুক্ত সালুটিকর পুলিশ তদন্তকেন্দ্রে টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।