কওমি কণ্ঠ ডেস্ক :
নতুন মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন সিলেটের খন্দকার আব্দুল মুক্তাদীর ও আরিফুল হক চৌধুরী।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী হিসেব শথ নিয়ে ডাক পাওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তারা দুজনেই।
সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর বলেন, ‘সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি’।
অন্যদিকে সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধূরী বলেন, ‘সবাইকে নিয়ে চলব। দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। সকলের দোয়া চাইছি।’
খন্দকার আব্দুল মুক্তাদীর ও আরিফুল হক চৌধুরী– দুজনেই এবার প্রথমাবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।