কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মইনুল বাকর বলেছেন- সুযোগ পেলে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে অভূতপূর্ব উন্নয়ন ঘটাতে চাই। শিক্ষা-স্বাস্থ্যসহ মানুষের মৌলিক সব চাহিদা পূরণে আমি সচেষ্ট থাকবো। নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে সরকারি অসিফগুলো থেকে ঘুষ-দুর্নীতি দূর করবো।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনভর ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এছাড়া ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও বাজারে শনিবার সন্ধ্যায় গণসংযোগকালে মইনুল বাকর বলেন- আমি নির্বাচিত হলে সব ধরনের অসাধু সিন্ডিকেট ভেঙে দিবো ইনশা আল্লাহ। সিলেট-৩ আসনবাসীর জীবন-যাপন যাতে সহজ ও উন্নত হয় সেই প্রচেষ্টাই আমি চালাবো। শুধু ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমার কম্পিউটার প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন।
এমপি প্রার্থী মইনুল বাকরের এসব কর্মসূচিতে তাঁর বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।