সিলেটে ছিনতাইকারী-চাঁদাবাজের তথ্য দিলেই মিলছে পুরস্কার!

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে ছিনতাইকারী ও চাঁদাবাজের তথ্য দিলে মিলবে পুরস্কার- এমন ঘোষণা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এসএমপি’র অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘‘সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ( পিপিএম- সেবা) ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এই লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি জনসাধারণকে অপরাধ দমনে সম্পৃক্ত ও উৎসাহিত করতে তথ্যদাতাদের জন্য পুরস্কার প্রদানের ঘোষণা করা হয়েছে। নাগরিকদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে কোনো অপরাধী গ্রেফতার হলে, তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে এবং তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

তথ্য প্রদানের মাধ্যম:
GenieA App এর মাধ্যমে SMP
হটলাইন: 01339911742
এবং এডিসি (মিডিয়া) 01320067038