কওমি কণ্ঠ রিপোর্টার :
বরাবরের মতো এবারও সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে।
বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
এদিকে, হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল সাড়ে ৮টায়।
বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের ৩টি জামাত অনুষ্টিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়।
হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল ৮টায়।
সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।