সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় আবুল কাহের চৌধুরী শামীমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আখতার হোসেন খাঁন জাহেদ।
তিনি বলেন, আবুল কাহের চৌধুরী শামীম একজন পোড় খাওয়া রাজনীতিবিদ তাকে বিএনপি সঠিক মূল্যায়ণ করেছে। প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সিলেট জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করবেন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
শেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন খাঁন জাহেদের প্রত্যাশা “ জনসেবার সর্বনিম্ন স্তর ও রোরাল সেবার সকল প্রতিষ্টানের অবিভাবক হিসেবে আপনার নতুন দায়িত্ব গ্রহণ জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা,জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য একজন সেরা কর্মবীর হিসেবে আপনি নিজেকে পরিচিত করবেন”।