পবিত্র রমজানের বরকতময় পরিবেশে রবিবার (১৫ মার্চ) সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ হিফজুল কোরআন একাডেমি ও মসজিদে বিলাল (রা.) কমপ্লেক্স মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতিম ও হাফেজ শিশুদের সঙ্গে এই ইফতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমেল আহমদ চৌধুরী এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল।
ইফতার মাহফিলের পূর্বে সিলেট ল' কলেজ ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্নার পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুমিন, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন চৌধুরী ও রুহুল ইসলাম রাজ,আকাশ দাস,ইসমাইল রাজ। ইফতারের আগে মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা ইলিয়াস হৃদয়স্পর্শী দোয়া পরিচালনা করেন।
মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেক ল' কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফিজ আবুল হাসান।
সিলেট ল’ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শোয়েব, সহ-সভাপতি আসিফুর রহমান আরিফ, আল আমিন উল্লাহ, শাহীন আহমদ, আল আমিন ও আমিনুল ইসলাম রাজু,যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ানু করিম চৌধুরী; সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ শিকদার; সহ-সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মাহবুব ও রাহাত আহমদ; দপ্তর সম্পাদক এনামুল ইসলাম; আকবর হোসেন চৌধুরী, এস এইচ তাহমিদ আহমদ, শিপন আহমদসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া ও ইফতার মাহফিলে এতিম ও হাফেজ শিশুদের সঙ্গে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন করা হয়। এসময় দেশ, জাতি এবং দলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মহান আল্লাহর দরবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।