মাছ ধরতে গিয়ে বাড়ি ফেরা হলো না রতনের

কওমি কণ্ঠ রিপোর্টার :

মাছ ধরতে গিয়ে সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে রাম রতন তালুকদার (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

রবিবার রাতে উপজেলার ধলাই নদীর নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রাম রতন সুনামগঞ্জের ধর্মপাশার তেলিগাও গ্রামের মহানন্দ তালুকদারের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হক মামুন।

তিনি জানান, রাম রতন একজন জেলে। রোববার রাতে তিনি ধলাই নদীতে মাছ ধরতে যান। পরে রাত ৮ টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।