হাওরে পাওয়া পোড়া লাশের পরিচয় মিলেছে

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কোনারবন্দ হাওর থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে।

তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বুরহান উদ্দিন শফি (৫৯)। থাকতেন সিলেট মহানগরের আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

লাশের শরীরে আগুনে পোড়ানোর চিহ্ন এবং গলায় রশি লাগানো রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন- ঘটনার তদন্ত করছে পুলিশ।