জকিগঞ্জে হাওর থেকে লাশ উদ্ধার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কোনারবন্দ হাওর থেকে অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

লাশের শরীরে আগুনে পোড়ানোর চিহ্ন এবং গলায় রশি লাগানো রয়েছে বলে জানিয়েছে পুলিশ। লাশটি মধ্যবয়েসি একজন পুরুষের। 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন- এটি হত্যাকাণ্ড না অন্য কোনো ঘটনা তা তদন্ত করছে পুলিশ। এছাড়া লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।