সাইবার অ্যাটাক প্রতিরোধে ‘টিম এমরান চৌধুরী’ গঠন

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর বিরুদ্ধে ভার্চ্যুয়াল মাধ্যমে অপপ্রচার রোধে সাইবার টিম গঠন করা হয়েছে। ‘টিম এমরান চৌধুরী’ নামে এ দল সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে গঠন করা হয়।

শতাধিক সদস্যবিশিষ্ট এ টিমে রয়েছেন সিলেট জেলা এবং মহানগর যুবদল, ছাত্রদল ও জাসাস’র অনলাইন এক্সপার্টরা।

এই টিমের চিফ কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন সিলেট জেলা জাসাস’র সদস্যসচিব রায়হান এইচ খাঁন এবং এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর করা হয়েছে মহানর ছাত্রদলের তথ্য-গবেষণাবিষয়ক সম্পাদক আশরাফুল আলম মাহি ও সিলট ল’ কলেজ ছাত্রদল সভাপতি আব্দুল আহাদ শোয়েবকে।

এছাড়া গোলাপগঞ্জ কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ফয়েজ আহমদ।

আর বিয়ানীবাজার উপজেলা কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন লিমনকে।
‘টিম এমরান চৌধুরী’র সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল।

তিনি বলেন- সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কতিপয় কুচক্রি মহল ও ব্যক্তি এআই এবং বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ফেইক ভিডিও-ছবি তৈরি করে ফেসবুকসহ ভার্চুয়াল বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অপকর্ম টেকনিক্যালি প্রতিরোধ করতে আমরা ‘টিম এমরান চৌধুরী’ গঠন করেছি। এই টিমের কার্যক্রম নির্বাচনকালীন সময় ছাড়াও পরবর্তীতে অব্যাহত থাকবে।