কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মইনুল বাকর দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন বলে মন্তব্য করেছেন উঠানবৈঠকের বক্তারা।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় ফেঞ্চুগঞ্জের চাঁনপুর গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল হাই’র বাড়িতে অনুষ্ঠিত উঠনবৈঠকে এ মন্তব্য করেন তারা।
বিশিষ্ট মুরুব্বি আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মইনুল বাকর বলেন- আমি একেবারেই নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার নিয়তে নির্বাচনে দাঁড়িয়েছি। আমার কোনো দল নেই, জনগণই আমার দল। আমার কোনো হাইকমান্ড নেই, আমি জনগণের কথাই শুনবো। আপনারা ভালোবেসে আমাকে বিজয়ী করলে জনগণের দাবি আদায়ে সংসদে দেন-দরবার করবো।
বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আমিনুল ইসলাম ডিনেশ, সহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।
বক্তারা বলেন- আমরা মইনুল বাকরকে কাছ থেকে দেখেছি। তিনি অত্যন্ত স্বজ্জন ও নিরহঙ্কার ব্যক্তি। আমরা তাকে সংসদে পাঠাতে পারলে দুর্নীতিমুক্ত সিলেট-৩ আসন উপহার পাবো। তাই ১২ ফেব্রুয়ারি মইনুল বাকরের প্রতীক কম্পিউটার প্রতীকে ভোট দিয়ে আমরা তাঁকে বিজয়ী করি।
উঠানবৈঠকে আরও বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন।